ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

এসবিএসি ব্যাংক ও নগদ এর মধ্যকার চুক্তি স্বাক্ষর

এসবিএসি ব্যাংক পিএলসি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ লিমিটেড’র মধ্যকার এক চুক্তি বুধবার (১৪ অক্টোবর ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীরের উপস্থিতিতে চুক্তিতে সই করেন এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ, এফসিএ।

এসময়ে নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সৈয়দ হিমায়নুদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের যুগ্মপরিচালক মোঃ নাহিম উদ্দিন সিএফএ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভুঁইয়া, হেড অব ট্রেজারি এন্ড মার্চেন্ট অপারেশন্স আবিদ খান, হেড অব ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট এন্ড এসওসি দেবব্রত কুমার চন্দ (পলাশ), এসবিএসি ব্যাংকের রিটেইল ডিভিশনের প্রধান ও এসইভিপি মোঃ রাশেদ আক্তার, সিএফও মোঃ আমিনুল হক এফসিএ, ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান ও ইভিপি মোহাম্মদ শফিউল আজম, হেড অব ট্রেজারি ও এসভিপি দেওয়ান আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তিতে নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট খোলায় ডিস্ট্রিবিউটরেরা এসবিএসি ব্যাংকের যেকোনো শাখায় আমানত জমা করতে পারবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ