ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিং মিলস লিমিটেডের। কোম্পানিটির ৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
যমুনা ব্যাংক পিএলসি ৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ৩ কোটি ৩০ লাখ, ইভিন্স টেক্সটাইল ১ কোটি, ইসলামী ইন্স্যুরেন্সের ১ কোটি ১৫ লাখ ও স্কয়ার ফার্মা ১ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















