ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- টেকনো ড্রাগ, প্রভাতি ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স ও মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি।
টেকনো ড্রাগ
কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৫৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩১ টাকা ৩০ পয়সা থেকে ৩৪ টাকা ৪০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৫ টাকা ২০ পয়সা থেকে ৫২ টাকা পরযন্ত লেনদেন হয়।

প্রভাতি ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৩ টাকা ৪০ পয়সা বা ৭.১৩ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৮ টাকা থেকে ৫১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৯০ পয়সা থেকে ৭০ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এপেক্স স্পিনিং
কোম্পানিটির ২৩ টাকা ৩০ পয়সা বা ৬.০৮ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪০৬ টাকা ৮০৩ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৮৩ টাকা ৭০ পয়সা থেকে ৪১১ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২৫ টাকা ৪০ পয়সা থেকে ৪৪০ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৫.৬৫ শতাংশ ও মেঘনা ইন্স্যুরেন্সের ৫.৩৫ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















