ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১৭২৯ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১ হাজার ৭২৯ কোটি ৫০ লাখ টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ২০৬ কোটি ২৪ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ২৫ শতাংশ বা ১ হাজার ৭২৯ কোটি ৫০ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি ৭৫ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭৮২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৩০ কোটি ৬২ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৬.০৭ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ কমে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ২.১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স  ১৩.২৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২৯০টির এবং অপরবর্তিত রয়েছে ১৪টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ