ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

ইউসিবির রাইট শেয়ার বিওতে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিডিবিএলের মাধ্যমে ব্যাংকটির রাইট শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৩ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পরযন্ত ব্যাংকটির রাইট শেয়ারে আবেদন গ্রহণ সম্পন্ন হয়েছিল।

ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট গত ৪ আগস্ট নির্ধারণ করা হয়েছিল। ব্যাংকটি ব্যাসেল-৩ এর শর্ত অনুযায়ী মূলধন শক্তিশালী করতে রাইট শেয়ার ইস্যু করেছে।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির রাইট শেয়ার অনুমোদন করেছে।

জানা গেছে, ব্যাংকটি ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পেয়েছে।

ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করে। এর মাধ্যমে ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা উত্তোলন করেছে ব্যাংকটি।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ