ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

ভারতের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটিং তাণ্ডব। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় রীতিমতো ঝড় তুলেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের শঙ্কায় ওয়েষ্ট ইন্ডিজ। আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

৬ ওভার তথা ৩৬ বলে স্কোর বোর্ডে ৩৭ রান জমা করেন দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ক্যাসি কাটার। ১০ বলে ৯ রান করে কাটার আউট হওয়ার পর অধিনায়ক শাই হোপকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব শুরু করেন ক্যাম্পবেল।

দ্বিতীয় উইকেটে মাত্র ৭৯ বলে ১১০ রানের জুটি গড়েন ক্যাম্পবেল ও শাই হোপ। এই জুটিতে ক্যারিয়ারের ১৬তম ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ক্যাম্পবেল। তিনি মাত্র ৬৮ বলে ৯টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১০১ রান করে সাজঘরে ফেরেন।

ক্যাম্পবেল আউট হওয়ার পর আমির জঙ্গোকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন অধিনায়ক শাই হোপ। দ্বিতীয় উইকেটে তারা ১৩১ বলে ১৮২ রানের জুটি গড়েন। এই জুটিতে ক্যারিয়ারের ১৫৭তম ওয়ানডেতে ২০তম সেঞ্চুরি তুলে নেন শাই হোপ।

৪০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩২৯ রান। সেই সময় আউট হন শাই হোপ। তার আগে ৯৪ বলে ৮টি চার আর তিন ছক্কায় ১০৪ রান করে ফেরেন ক্যারিবীয় এই অধিনায়ক। এরপর ব্যাটিংয়ে নেমেই আউট হন শেরেফানি রাদারফোর্ড।

মাত্র ৭০ বলে ১২টি বার আর ২টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের ১১তম ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান আমির জঙ্গো। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেছেন রোস্টন চেজ। তাকে নিয়ে দলীয় স্কোর মোটাতাজা করার চেষ্টা করছেন আমির জঙ্গো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ