সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আগামী মাসে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন প্যানেল (এনএসপি)।
হিপের চোটে থাকা অধিনায়ক সোফি মলিনিউক্সকে স্কোয়াডে রাখা হলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার খেলা এখনো নিশ্চিত নয়। আগামী কয়েক দিন তার ফিটনেস পর্যবেক্ষণের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সিরিজের মধ্য দিয়ে মাঠের লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে। বাংলাদেশের বিপক্ষে ব্রিসবেনে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন তালিয়া ম্যাকগ্রা। আগামী ৯-১৪ অক্টোবর হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার তিনটি ওয়ানডে। ওই সিরিজ শেষে সিডনিতে ১৮-২২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টিতে লড়বে স্বাগতিক নারী দল ও নিউজিল্যান্ড। পিঠের ইনজুরির কারণে উভয় সিরিজেই খেলতে পারছেন না ডারসি ব্রাউন। পাশাপাশি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিস বাদ পড়েছেন। প্রায় একই স্কোয়াড নিয়ে বাংলাদেশ ও কিউই মেয়েদের আতিথ্য দেবে অস্ট্রেলিয়া।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া উদ্বোধনী আইসিসি উইমেনস চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য এই সিরিজটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
দল ঘোষণা করলেও চোটাঘাতে কিছুটা জর্জরিত অজি শিবির। হিপ ইনজুরিতে আক্রান্ত থাকা সত্ত্বেও অধিনায়ক সোফি মোলিনাক্সকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলই রাখা হয়েছে। তবে সিরিজে তার খেলা নির্ভর করছে ফিটনেস অ্যাসেসমেন্টের ওপর।

ক্যারিয়ারজুড়ে বারবারই চোটের সঙ্গে লড়াই করছেন মলিনিউ। চলতি বছরের শুরুতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই পিঠের চোটে পড়েন ২৯ বছর বয়সী ক্রিকেটার। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি খেলেন ব্যাটার ভূমিকায়। ওই সফরের পর চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন তিনি।
অন্যদিকে পিঠের চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার ডার্সি ব্রাউন। আর ঊরুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তরুণ অলরাউন্ডার লুসি হ্যামিল্টনের; তবে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়ার আশা করছে স্বাগতিকরা। এছাড়া জায়গা পাননি অলরাউন্ডার গ্রেস হ্যারিস।
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক শন ফ্লেগলার বলেন, ডব্লিউএনসিএলের (নারী জাতীয় ক্রিকেট লিগ) পরবর্তী রাউন্ডের ম্যাচের পর তারা সম্ভবত দলে আরও একজন খেলোয়াড় যুক্ত করবেন। চোটের কারণে ব্রাউনকে হয়তো কিছু সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তবে অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের কোনো এক পর্যায়ে তার মাঠে ফেরার আশা রয়েছে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: সোফি মলিনেক্স (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধুমাত্র টি২০), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম


















