ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেনের। কোম্পানিটির ৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শমরিতা হসপিটাল ৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সোনারগাঁও টেক্সটাইল ৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া এপেক্স স্পিনিংয়ের ১ কোটি ৪৯ লাখ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮ লাখ, এনভয় টেক্সটাইলের ১ কোটি ২৯ লাখ, ফাইন ফুডসের ৪ কোটি ৬২ লাখ ও স্কয়ার ফার্মার ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















