ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ন

ইস্টার্ণ ব্যাংকসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ইস্টার্ণ ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ২৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ২২৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ২৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এনভয় টেক্সটাইল ১৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ১৭ কোটি ৬৩ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৭ কোটি ২৮ লাখ, বেক্সিমকো ১৬ কোটি ৯২ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১৬ কোটি ৩২ লাখ, ফারইস্ট নিটিং ১৬ কোটি ৬ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৬ কোটি ২ লাখ ও রিলায়েন্স ইন্স্যুরেন্স ১৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেণতেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ