ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ন

আনলিমা ইয়ার্নসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২৫৪টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে আনলিমা ইয়ার্নস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৬.০৯  শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস। এদিন কোম্পানিটির দর ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স। কোম্পানিটির দর ৪ টাকা ৩০ পয়সা বা ৫.১১  শতাংশ কমেছে।

এছাড়া নাহি অ্যালুমনিয়ামের ৪.৭৪ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪.৬৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৫০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪.৪২ শতাংশ, সিলকো ফার্মার ৪.৩৭ শতাংশ, আরএসআরএম স্টিলের ৪.২৮ শতাংশ ও বে-লিজিংয়ের ৪.২৫ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ