ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবারও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যয়াল ফান্ড, আইসিবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড
ফান্ডটির ইউনিট দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ২২ টাকা ৬০ পয়সা থেকে ২৪ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির শেয়ার ১৫ টাকা ৮০ পয়সা থেকে ২৬ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৪ টাকা ৪০ পয়সা থেকে ৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ৬০ পয়সা থেকে ৫ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
আইসিবি এএমসিএল সেকেন্ড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৪০ পয়সা বা ৫.৪৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৭ টাকা ৪০ পয়সা থেকে ৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ৫ টাকা থেকে ৯ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ৫.৪৭ শতাংশ, সায়হাম টেক্সটাইল ৫.২৬ শতাংশ, গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ৪.৫৯ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৪.৪৭ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.০৫ শতাংশ ও আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২.৪৩ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















