ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। কোম্পানিটির ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সাউথইস্ট ব্যাংক ৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এনভয় টেক্সটাইল ৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ৩১ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৩৪ লাখ, জিকিউ বলপেন ২ কোটি ৪ লাখ ও সায়হাম টেক্সটাইল ১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ