ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৫০টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এসকে ট্রিমস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৫.১১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা সিমেন্ট মিলস। এদিন কোম্পানিটির ইউনিট দর ২০ পয়সা বা ৬৫ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং মিলস। কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৩.৮১ শতাংশ কমেছে।
এছাড়া গোল্ডেন সনের ৩.৭৩ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ৩.৪১ শতাংশ, এপোলো ইস্পাতের ৩.৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩.৩৩ শতাংশ,সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩.২৭ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.২৩ শতাংশ ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ২.৯৭ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















