ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। কোম্পানিটির ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সাউথইস্ট ব্যাংক ৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এনভয় টেক্সটাইল ৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ৩১ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৩৪ লাখ, জিকিউ বলপেন ২ কোটি ৪ লাখ ও সায়হাম টেক্সটাইল ১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/