ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ন

ডিএসইর দুই ট্রেকহোল্ডার প্রাতিষ্ঠানে ১২ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানের মোট ১২ জন অনুমোদিত প্রতিনিধি (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) প্রত্যাহার করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ এন এফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-১১৭) তাদের ১১ জন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। প্রত্যাহার করা প্রতিনিধিরা হলেন—মি. রিপন চন্দ্র, মি. ফকরুল আলম সিকদার, মি. মো. এশাম আলী ইকবাল, মিস রুকশানা পারভিন, মি. মো. আরিফ, মি. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মি. মোহাম্মদ কামাল হোসেন, মিসেস এলা ম্রী, মি. মো. ওয়ালী উল্লাহ, মি. মো. শহিদুল আলম এবং মি. এ. কে. এম. রেজাউল আহসান।

অন্যদিকে, ক্যাল সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-২৯৭) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মি. মোহাসিন হাওলাদারকে প্রত্যাহার করেছে।

ফলে, এ এন এফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ১১ জন এবং ক্যাল সিকিউরিটিজ লিমিটেডের একজনসহ মোট ১২ জন অনুমোদিত প্রতিনিধি ডিএসইতে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার হয়েছেন।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ