ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

আরএকে সিরামিকসের শেয়ার বেচবে মোহাম্মদ ট্রেডিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকসের শেয়ারহোল্ডার উদ্যোক্তা ও ব্যাবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। তিনি মোহাম্মদ ট্রেডিংয়ের মালিক। মোহাম্মদ ট্রেডিং আরেএকে সিরামিকসের ৮ লাখ ৮৫ হাজার শেয়ার বেচবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোহাম্মদ ট্রেডিং উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বেচতে পারবে।

উল্লেখ্য, আরএকে সিরামিকসের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে  ৭২.০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৭.৫০ শতাংশ, ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০.৪১ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ