পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকসের শেয়ারহোল্ডার উদ্যোক্তা ও ব্যাবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। তিনি কোম্পানির ৮ লাখ ৮৫ হাজার শেয়ার বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আরএকে সিরামিকসের এমডির কাছে কোম্পানির মোট ৮ লাখ ৮৫ হাজার টি শেয়ার আছে। তিনি পুরো শেয়ার বিক্রি করবেন। এসএকে একরামুজ্জামান মোহাম্মদ ট্রেডিংয়ের মালিক। এই এমডি আরও জানায়, মোহাম্মদ ট্রেডিং তার কাছে থাকা আরএকে সিরামিকসের পুরো শেয়ার বিক্রি করবে।
উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বেচতে পারবে।
উল্লেখ্য, আরএকে সিরামিকসের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৭২.০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৭.৫০ শতাংশ, ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০.৪১ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/


















