ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বুধবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার (২৬ আগস্ট) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষ্যে আগামীকাল সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের ব্যাংক-বীমা আর্থিক প্রতিষ্ঠান  বন্ধ থাকবে। একই সাথে দেশের পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে।

আগামী বৃহস্পতিবার ২৭ আগস্ট থেকে আগের নিয়মে লেনদেন চলবে ব্যাংক ও পুঁজিবাজারে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ