ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও কন্টিন্টোল ইন্স্যুরেন্স লিমিটেড।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৫ টাকা থেকে ৪৯ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ৭০ পয়সা থেকে ৫০ টাকা পরযন্ত লেনদেন হয়।

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৫ টাকা ৩০ পয়সা বা ৯.২০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৭ টাকা ৫০ পয়সা থেকে ৬৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৬ টাকা ৫০ পয়সা থেকে ৬৩ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইউনাইটেড ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৫ টাকা ১০ পয়সা বা ৮.১০ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬০ টাকা পয়সা থেকে ৬৯ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ২০ পয়সা থেকে ৬৯ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.২১ শতাংশ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.২০ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















