ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

পদ্মায় ৩১ কেজি ওজনের বাঘাইড়

নাটোরের লালপুরে পদ্মা নদীতে ধরা পড়ল ৩১ কেজির বাঘাইড় মাছ। গত বৃহস্পতিবার ভোরে নদীর রাইটা পাথরঘাটা পয়েন্টে মাছটি ধরা পড়ে। মাছটি লালপুর পাইকারি মাছ বাজারের ফুরকানের আড়তে নিয়ে আসেন জেলে সোহেল আলী। লালপুর মাছের আড়তে ৩১ কেজি মাছটির দাম হাঁকলে ৮৬৫ টাকা দরে বিক্রি হয়। মাছটি ২৭ হাজার টাকায় ফড়িয়া ফজলুর রহমান কিনে নেন। পরে সে নাটোরের কাদিরাবাদ সেনানিবাস এলাকায় প্রতি কেজি এক হাজার ৫০ টাকা দরে বাঘাইড় মাছটি বিক্রি করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ