ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

পাবনার বাস ও অ্যাস্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের তিনযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আতাইকুলা থানার ওসি মজিবর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ওসি জানান, যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনায় আসছিল এবং রাজশাহী থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে কযেকজন ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে দুটি যানবাহন আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং অ্যাস্বুলেন্সের সবাই ঘটনাস্থলে নিহত হন।

এখনো নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ