ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান লাভেলো আইসক্রিমের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির আজ ৭৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৯ হাজার ৯০৭ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৪৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মালেক স্পিনিং ৩৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম ৩১ কোটি ১৫ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২৯ কোটি ৬২ লাখ, ব্রাক ব্যাংক ২৮ কোটি ১০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২৭ কোটি ১১ লাখ, বিএসআরএম স্টিল ২৬ কোটি ৮২ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২৬ কোটি ৭৫ লাখ ও ইস্টার্ণ হাউজিং ২১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ