ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, এপেক্স ট্যানারি, জিকিউ বলপেন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও বিএসআরএম স্টিল লিমিটেড।
আমান ফিড
কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৩০ পয়সা থেকে ৩৭ টাকা ৫০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২১ টাকা ২০ পয়সা থেকে ৩৭ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এপেক্স ট্যানারি
কোম্পানিটির ৯ টাকা ৮০ পয়সা বা ৯.৪২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০৫ টাকা থেকে ১১৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ১০ পয়সা থেকে ১২৯ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
জিকিউ বলপেন
কোম্পানিটির ৪৪ টাকা ২০ পয়সা বা ৭.৪৮ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৩৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৮৫ টাকা থেকে ৬৩৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯৫ টাকা থেকে ৭২৮ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া খান ব্রাদার্সের ৬.১২ শতাংশ ও বিএসআরএম স্টিলের ৫.৩৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















