ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেনের। কোম্পানিটি ৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মালেক স্পিনিং ২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ইস্টার্ণ ব্যাংক ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১ কোটি ৯৪ লাখ, বিকন ফার্মা ১ কোটি ৪২ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৯ লাখ, লাভেলো আইসক্রিম ২ কোটি ২৯ লাখ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















