ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

২৪৯ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৯ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২২২ কোটি ১৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়ন্ট বেড়ে ৫ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৯টির, দর কমেছে ৯৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক  ৯৭ পয়েন্ট বেড়েছে। সিএসইতে  ৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ