ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৯৪টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে বেস্ট হোল্ডিংসের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ৫.১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড । এদিন কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৪.১৫ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৪.৫৬ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামি ব্যাংকের ৩.৫৭ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩.৪১ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩.৩১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৩.২২ শতাংশ, খুলনা ৫ প্রিন্টিংয়ের ৩ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ২.৯৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২.৮৫ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















