২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা প্রত্যাহার, অতিরিক্ত কর সুবিধা প্রদান (IPO, Direct Listing RPO), ব্যাংকিং প্রণোদনা, লভ্যাংশ ও মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত কর কাঠামোর সংশোধন এবং জিরো-কুপন বন্ডে কর রেয়াতসহ বিভিন্ন পুঁজিবাজারবান্ধব উদ্যোগ গ্রহণ করায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী’র প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।
মঙ্গলবার ৩০ জুন আইসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এসব সময়োপযোগী ও পুঁজিবাজারবান্ধব উদ্যোগ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ভবিষ্যতেও দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারকরণসহ সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।
বিজনেস আই/



















