ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স সূচক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৫৫৪ পয়েন্টে। আর এই সূচক পতনের পেছনে ভূমিকা রেখেছে ১০ কোম্পানি।
লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল, লাফার্জ হোলসিম, ফাইন ফুডস ও রবি আজিয়াটা পিএলসি।
আজ এই ১০ কোম্পানি ডিএসইর সূচক থেকে প্রায় ২৫ পয়েন্ট মাইনাস করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৬ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা বা ২.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭০ পয়সায়।

স্কয়ার ফার্মা
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে স্কয়ার ফার্মা। আজ কোম্পানিটি ডিএসইর সূচক থেকে প্রায় ৪ পয়েন্ট মাইনাস করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা দশমিক ৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২০ টাকা ৩০ পয়সায়।
ব্রাক ব্যাংক
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ব্রাক ব্যাংক। আজ ব্যাংকটি ডিএসইর সূচক থেকে ৩.৮৪ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৮০ পয়সা বা ১.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৩০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমেো ফার্মা ২.৭৯ পয়েন্ট, ওয়ালটন ২.৪৭ পয়েন্ট, সিটি ব্যাংক ২.৩৭ পয়েন্ট, ডমিনেজ স্টিল ২.২০ পয়েন্ট, লাফার্জহোলসিম ১.৯৮ পয়েন্ট, ফাইন ফুডস ১.৮৫ পয়েন্ট ও রবি আজিয়াটা ১.৬৩ পয়েন্ট মাইনাস করেছে।
বিজনেস আই/


















