ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন যারা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব থাকতে পারে। তবে শিক্ষার্থী ও নির্দিষ্ট কিছু শ্রেণির গ্রাহকদের জন্য এই নিয়মে ছাড় দেওয়া হতে পারে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, স্টুডেন্ট অ্যাকাউন্ট ও নো-ফ্রিলস অ্যাকাউন্ট (সহজ শর্তে খোলা সুবিধাবঞ্চিতদের ব্যাংক হিসাব) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক গেজেটের মাধ্যমে টিআইএন বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা ছাড়া, অন্য যেকোনো ব্যক্তিকে নতুন ব্যাংক হিসাব খোলার সময় বাধ্যতামূলকভাবে টিআইএন সনদ জমা দিতে হতে পারে।

এছাড়া কর ফাঁকি রোধ ও রাজস্ব আহরণ বাড়াতে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করার ঘোষণা থাকতে পারে। এর অংশ হিসেবে সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন বা কেন্দ্রীয় তথ্য সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হতে পারে।

এই ব্যবস্থার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা (বিদ্যুৎ, গ্যাস, পানি), সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ থাকতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ