ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ৬:০০ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির ৪ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৪ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং, আরএকে সিরামিকস, পিপলস ইন্স্যুরেন্স ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

এপেক্স স্পিনিং

কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকা ৪০ পয়সা বা ৮.১৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৪৫ টাকা থেকে ৩৬৬ টাকা  পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮২ টাকা ৭০ পয়সা থেকে ৪৪০ টাকা পরযন্ত লেনদেন হয়।

আরএকে সিরামিকস

কোম্পানিটির ১ টাকা ৬০ পয়সা বা ৬.২৫ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৫ টাকা ৮০ পয়সা থেকে ২৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৮ টাকা ২০ পয়সা থেকে ২৮ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

পিপলস ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৩ টাকা ৩০ পয়সা বা ৫.৬৫ শতাংশ দর বেড়ে তালিকার নবম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৯ টাকা ১০ পয়সা থেকে ৬৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৪ টাকা থেকে ৬৩ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া সামিট অ্যালায়েন্স পোর্টের ৫.৬২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ