ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

বেক্সিমকো সহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৭৮টি বা ৪৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে বেক্সিমকো লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৯ টাকা ৯০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি । এদিন কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা  ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিংয়ের ৬.৬৬ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৬.২৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.২৫ শতাংশ,ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪.৯৪ শতাংশ,বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৪৭ শতাংশ, জিলবাংলা সুগারের ৩.৯৫ শতাংশ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩.৬৬ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ