ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৬৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ইন্স্যুরেন্স পিএলসির। কোম্পানিটি ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইস্টার্ণ ব্যাংক ৫ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

গ্রামীণফোন ১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন ১ কোটি ২৫ লাখ, মেঘনা পেট ২ কোটি ৮৯ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ৩ কোটি ৬৯ লাখ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৭ লাখ, রহিম টেক্সটাইল ১ কোটি ২৬ লাখ, সোনারগাঁও টেক্সটাইল ৪ কোটি ৫১ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ