ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

১৭৮ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৮ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে এক হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ১৭৭ কোটি ৭৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে এক ১ হাজার ৩৮৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৬ পয়েন্টে অবস্থান করছে

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, দর কমেছে ১৭৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ