ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির আজ ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৯৫৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির ২৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এনসিসি ব্যাংক ২৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিপলস ইন্স্যুরেন্স ২৩ কোটি ৪৩ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২২ কোটি ২৪ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১৮ কোটি ৩৫ লাখ, ফিনিক্স ইন্স্যুরেন্স ১৭ কোটি ৯৯ লাখ, আরডি ফুড ১৬ কোটি ৪৩ লাখ, জেনেক্স ইনফোসিস ১৫ কোটি ৯১ লাখ, সিমটেক্স ১৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ