ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

টপটেন গেইনারে ‘বি’ ক্যাটাগরির আধিপত্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির  শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, গোল্ডেন সন, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, বিবিএস, বারাকা পতেঙ্গা পাওয়ার, বিডি থাই, এনসিসি ব্যাংক, সিকদার ইন্স্যুরেন্স ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোনারগাঁও টেক্সটাইল

কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫ পয়সা বা ১০  শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৫ টাকা  থেকে ৪৯ টাকা ৫০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৭০ পয়সা থেকে ৪৯ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

গোল্ডেন সন

কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩  শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ২০ পয়সা থেকে ১৬ টাকা ৬০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৭০ পয়সা থেকে ১৬ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

নাহি অ্যালুমিনিয়াম

কোম্পানিটির ৩ টাকা ২০ পয়সা বা ৯.৩৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা থেকে ৩৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৯০ পয়সা থেকে ৩৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিবিএস

কোম্পানিটির ১ টাকা ২০ পয়সা বা ৯.৩০ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১২ টাকা ৯০ পয়সা থেকে ১৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৫০ পয়সা থেকে ১৪ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া বারাকা পতেঙ্গা পাওয়ারের ৮.৩৩ শতাংশ, বিডি থাই ফুডের ৭.৬৩ শতাংশ, এনসিসি ব্যাংকের ৭.৫৩ শতাংশ,সিকদার ইন্স্যুরেন্সের ৬.৯৫ শতাংশ ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৬.০১ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ