ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

গাজীপুরে টিকটক করার সময় ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুর জেলায় টিকটক করতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই যুবক মারা গেছেন। বুধবার (১৩ মে) রাতে গাজীপুরে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী তাদের মৃত্যু নিশ্চিত করেন । তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের ধীর আশ্রম রেলওয়ে স্টেশন খুব সুন্দর হওয়ায় বিভিন্ন সময় টিকটকাররা এখানে এসে ভিডিও করেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে দুইজন রেল লাইনের ওপর টিকটক ভিডিও করছিলেন। এমন সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস তাদের চাপা দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী বলেন, ধীর আশ্রমে ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছেন। ঘটনাটি ঘটে রাত সোয়া ৯টায়। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা ৷ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ