ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিংয়ের। কোম্পানিটি ৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জিকিউ বলপেন ৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
মোজাফফর হোসেন স্পিনিং ৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি ব্যাংক ৩ কোটি ২৮ লাখ, রেনাটা ৩ কোটি ১০ লাখ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ২৪ লাখ, লাভেলো আইসক্রিম ২ কোটি ৭ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















