ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

মার্কেন্টাইল ব্যাংকসহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২২টি বা ৫৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২০.৪৫ শতাংশ কমে ৭ টাকা  দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৮ টাকা ৮০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ১৮.১৮ শতাংশ দর কমে সর্বশেষ ২৭ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল  ৩৩ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংকের ১৩.২১ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ১২.৯৯ শতাংশ, ইস্টার্ণ ব্যাংকের ১২.৭৭ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১২.২৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১১.১১ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১০.৫৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ১০.১১ শতাংশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১০.০৭ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ