সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২০৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৬০ কোটি ৮৪ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ৩০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের ২৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এপেক্স স্পিনিংয়ের ২৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৯ কোটি ৮৯ লাখ, লাভেলো আইসক্রিমের ১৪ কোটি ৯৯ লাখ, এনসিসি ব্যাংকের ১৪ কোটি ৬৩ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৮ কোটি ৯১ লাখ, ডমিনেজ স্টিলের ৭ কোটি ৪৯ লাখ, ইস্টার্ণ হাউজিংয়ের ৬ কোটি ৪৪ লাখ ও মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/


















