বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ’বি’ ক্যাটাগরির কোম্পানি। আলোচ্য সপ্তাহে তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ‘বি’ ক্যাটাগরির।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
বি ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিকস, সিকদার ইন্স্যুরেন্স, মোজাফফর হোসেন স্পিনিং, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিলস ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।
মুন্নু সিরামিকস
সপ্তাহের ব্যবধানে মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে ৩২.৩৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮১ টাকা ; যা গত সপ্তাহে ১০৭ টাকা ২০ পয়সা দাঁড়িয়েছে।

২০২৫ সালে মুন্নু সিরামিকস ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
সিকদার ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩১.০১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ৩৩ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
মোজাফফর হোসেন স্পিনিং মিলস
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭.২৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৫ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ১৯ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
কপারটেক ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের ব্যবধানে কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ১৯.২৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২২.৩০ টাকা ; যা গত সপ্তাহে ২৬ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ২.১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এছাড়া ন্যাশনাল ফিড মিলের ১৫.১১ শতাংশ ও ড্যাফোডিল কম্পিউটার্সের ১২.৮২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















