ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ডিএসইতে বাজার মূলধন কমেছে ৫ হাজার ১২৩ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৫ হাজার ১২৩ কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি ৯৪ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি ৭৩ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ৭৫ শতাংশ বা ৫ হাজার ১২৩ কোটি ৭৮  লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ টাকার।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে  ৫২.৭৭ পয়েন্ট বা ১ শতাংশ কমে ৫ হাজার ২৩৪ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৫.৪ পয়েন্ট কমে ২ হাজার ১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৫ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২২২টির এবং অপরবর্তিত রয়েছে ২৯টির।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ