ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটাগরির ৬ শেয়ারে সবুজবাতি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ’বি’ ক্যাটাগরির কোম্পানি। আলোচ্য সপ্তাহে তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ‘বি’ ক্যাটাগরির।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

বি ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিকস, সিকদার ইন্স্যুরেন্স, মোজাফফর হোসেন স্পিনিং, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিলস ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

মুন্নু সিরামিকস

সপ্তাহের ব্যবধানে মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে ৩২.৩৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮১ টাকা ; যা গত সপ্তাহে ১০৭ টাকা ২০ পয়সা দাঁড়িয়েছে।

২০২৫ সালে মুন্নু সিরামিকস ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সিকদার ইন্স্যুরেন্স

সপ্তাহের ব্যবধানে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩১.০১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ৩৩ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

মোজাফফর হোসেন স্পিনিং মিলস

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭.২৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৫ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ১৯ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

কপারটেক ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের ব্যবধানে কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ১৯.২৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২২.৩০ টাকা ; যা গত সপ্তাহে  ২৬ টাকা ৬০ পয়সা  দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ২.১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এছাড়া ন্যাশনাল ফিড মিলের ১৫.১১ শতাংশ ও ড্যাফোডিল কম্পিউটার্সের ১২.৮২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ