ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের একটি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হন আরও ৩৬ জন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, মঙ্গলবার (৫ মে) এ ঘটনা ঘটে।
আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্স নামের শপিং সেন্টারের ওই ভবনে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল।
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলী পাইদারানের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় বিকেলে আগুন লাগার খবর পাওয়ার পরপরই দমকল বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়।
পাইদারান আরও জানান, ভবনটির সম্মুখভাগে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণে আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে আইএসএনএ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, আগুনের কারণ এখনও বের করা যায়নি।


















