ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ৬:০০ অপরাহ্ন

ভূমিধস পরাজয়ের পর বিকেলে মমতার সংবাদ সম্মেলন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভূমিধস জয় হয়েছে এবং দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটেছে। হেরে গেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই উপলক্ষে মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় কালীঘাটের বাসভবনে সংবাদ সম্মেলন করবেন মমতা। এসময় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১৫ বছর শাসনের পর ধরাশায়ী তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের জন্য ক্ষমতায় বিজেপি। ভবানীপুর কেন্দ্রে হেরে গেছেন মমতা।

শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভোটের ব্যবধান ১৫ হাজারের বেশি। রাজ্যজুড়ে একাধিক কেন্দ্রে তৃণমূল হেরে গেছে। মুর্শিদাবাদ, কলকাতা, পূর্ব বর্ধমানের মতো তৃণমূলের ঘরে থাবা বসিয়েছে বিজেপি।

এ দিকে সোমবার (৪ মে) বিকালে গণনাকেন্দ্রে গিয়ে আক্রান্ত হন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ে

শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্র থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে ঘরের পোশাকেই সেখানে যান মমতা। এরপর তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, আমাকে মারা হয়েছে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দিচ্ছে না। এটা একটা দানবিক পার্টি।

তিনি বলেন, ১০০টা সিট চুরি করেছে। এই মন্তব্য ছাড়া মমতার আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ