বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩১ কোটি টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি ৫৮ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল লাখ ৬ হাজার ৮৮ কোটি ৬৬২ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ৪৪ শতাংশ বা ৩ হাজার ৩১ কোটি ১৫ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৪৮ কোটি ২৬ লাখ টাকার।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮৬ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে ৫ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১.৯৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩.২৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১৪২টির এবং অপরবর্তিত রয়েছে ৩৫টির।
বিজনেস আই/


















