ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ৫:২০ অপরাহ্ন

৩৪০ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেন

আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৪০ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪০টির, দর কমেছে ৪২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৪৮ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ