ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৬ পূর্বাহ্ন

নরসিংদী পাওয়ার প্লান্ট বিক্রি করবে ডরিন পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস নরসিংদীর ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্ট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। একারণে কোম্পানিটি কেপিআই ট্রেডিংয়ের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল ২৪ ফেব্রুয়ারি, বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চুক্তিটি অনুমোদন করা হয়েছে।

কোম্পানিটি নরসিংদী পাওয়ার প্লান্টের জেনারেটর, ট্রান্সফরমার্স, রেডিয়েটরস এবং ভেন্টিলেশন ইউনিটস, ইঞ্জিন হল এবং অন্যান্য ইলেকিট্রিক ক্যাবলস, সুইচারস প্যানেলস,ব্যাটারি ইক্যুয়িপমেন্ট বিক্রি করবে।

ডরিন পাওয়ার এসব যন্ত্রপাতির মূল্য আনুমানিক ১০ কোটি ২০ লাখ টাকা নির্ধারণ করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ