ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

চবিতে আওয়ামীপন্থী শিক্ষক আটক

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনার পক্ষে অবস্থান নেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান শুভকে আটক করা হয়েছে। হাসান রোমান জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি জড়িত ছিলেন এবং বিভাগের ছাত্রদের নিয়ে মাদকের আসর জমানোর গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তার বিরুদ্ধে তদন্ত চালু রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে ক্যাম্পাস থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

জানা যায়, ফ্যাসিবাদী হাসিনার শাসনামলে হাসান রোমান চবির সহকারী প্রক্টর ছিলেন। সে সময় তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিতেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি সরাসরি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের মদদ দিতেন। এছাড়া তিনি জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি ফ্যাসিস্ট হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

গেল বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, তিনি নিষিদ্ধ ছাত্রলীদের নেতাদের সাথে এক সাথে মদের আড্ডা দিতেন। এছাড়া ছাত্রলীগকে বিভিন্ন অপরাধমূলক কাজে তিনি উৎসাহিত করতেন।

এবিষয়ে চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি বলেন, ‘হাসান মোহাম্মদ রোমান ফ্যাসিবাদী আমলে অনেক সাধারণ শিক্ষার্থীর ক্যারিয়ার ধ্বংস করেছেন। জোবায়ের হোসেন সোহাগ নামের এক শিক্ষার্থীকে জঙ্গি মামলা দিয়ে তিনি জেলে পাঠিয়েছিলেন। ক্যাম্পাসে সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি বাঁধা দিতেন। ছাত্রলীগকে তিনি বিভিন্নভাবে মদদ দিতেন।’

চবি প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কিভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের শিক্ষকগুলো এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়ায়? কিভাবে তারা পরীক্ষার হলে দায়িত্ব পালন করে? আমরা এর সুষ্ঠু বিচার ও জবাব আশা করছি।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ