যশোরে সরকারবিরোধী মশাল মিছিল করার অপরাধে বাঘারপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র, ভাইস চেয়ারম্যানসহ ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার ( ১৯ নভেম্বর) রাতে উপজেলার তরফ মাহমুদপুর গ্রামে বাসিন্দা সেলিম খান বাদী হয়ে এ মামরা করেন।
মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩
মামলার আসামিরা হলেন বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, সাবেক মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক এমপি পুত্র রাজীব রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন, সাজ্জাদ হোসেন, নেতা আফজাল হোসেন সঞ্জিব, সাদ্দাম হোসেন টুলু, ইউপি সদস্য শেখ সাদেকুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আদিল হোসেন,ভুট্ট গাজী, ইনামুল মোল্যা, মনির, ক্ষেত্রপালা গ্রামের সেলিম রেজা, ধলগ্রামের কমল হোসেন, আব্দুলবাড়ীয়া গ্রামের নাহিদ হাসান, রানা, চেচুয়াখোলা গ্রামের টিপু সুলতান, জামদিয়ার ঠাকুর পাড়ার পল্লব চক্রবর্তী, কৃষ্ণনগর গ্রামের আমিনুর রহমান।
ত্রিশালে বালু তোলার সরঞ্জাম জব্দের পর বিনষ্টত্রিশালে বালু তোলার সরঞ্জাম জব্দের পর বিনষ্ট
মামলার অভিযোগ, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে আসামিরা যশোর-নড়াইল সড়কের আকবার আলী দাখিল মাদরাসার সামনে সড়কে বর্তমান সরকার উৎখাতসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে মশাল মিছিলসহ জনসাধারণের চলাচলের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় তারা সংঘবদ্ধ হয়ে জনগণের মনে ভয় ভীতি সৃষ্টি করতে চলন্ত গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে।
এবিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, সন্ত্রাস বিরোধ আইনে ২১ জনের নামে থানায় মামলা হয়েছে। এ মামলায় ক্ষেত্রপালা গ্রামের সেলিম রেজাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।



















