ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১২২ রানে ক্যারিবীয়দের অলআউট করে দিয়েছে টাইগাররা। বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। একাই নিয়েছেন ৪টি উইকেট। খরচ করেছেন মাত্র ৮ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হওয়ার দ্বিতীয় ওভারেই মোস্তাফিজের শিকার হন এমব্রিস। আউট হওয়ার আগে করেন ৭ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে ১২২ রানে থামতে হয়।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান, অভিষিক্ত পেসার হাসান মাহমুদ, অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, স্পিনার মেহেদী হাসান মিরাজ সবাই উইকেট পেয়েছেন।


















